শৈশব মরে, কৈশোর মরে, দুরন্তপনার যৌবনটাও বার্ধক্যে উপনীত হয়, চেনা স্মৃতিগুলো মহাকালের অতলে হারায়,
শহরের প্রতিটি বন্ধ জানালায় উঁকি দেয় আহত কিছু কিছু গল্প। আর তোমার শীতল চোখে শঙ্কায় ভরা চুম্বনের আশায় খুন হই প্রতিদিন।
প্রতিদিন।
সেই অবেলায় ফোঁটা কাশফুল
নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে
বেঁচে থাকা এক মেঘফুল!
শুভ জন্মদিন শিরোনামহীন! <৩
0
Let's stay in the Loop?
I'll send you updates on new blogs only. No spam!