Back to Blogs

Carpe Diem! 📝

31 Dec, 20202 MIN READ


আমি একটা সময়ে অনেক ফিউচার ওরিয়েন্টেড ছিলাম। And, I was like a person who went in front of a mirror ask the question like Steve Jobs, "If today were the last day of my life, would I want to do what I do today?" And I would answer myself, "আজকে তাহলে হুমায়ূন আহমেদ কিংবা জাফর ইকবাল স্যারের কোনো পুরোনো ব‌ই পড়বো, ফিজিক্সের অথবা ইন্ট্রিগেশন এর আরও দুইটা math বেশি করবো, আরেকটু বেশি effort দিবো আজকে, কালকের চেয়ে; কোডফোর্স এ কয়েকটা প্রবলেম নিয়া ঘাঁটাঘাঁটি করবো, quora তে গিয়ে আরেকটু সময় নিয়ে থাকবো... রাত জেগে পুরোনো কোনো এলক্লাসিকো কিংবা ম্যানচেষ্টার ডার্বির কোনো ম্যাচের রিপ্লে দেখতে দেখতে ঘুমিয়ে যাবো।"

আমি সিলেবাস পাল্টেছি। শহরের ইতিহাস ঘেটে বের করেছি, দেখেছি ফিরে আসার ইতিহাস। সেই ডিসেম্বরের শহরের সুন্দর একটা জীবন ফেলে আমি ফিরে এসেছি নিজের কাছে। এখন থেকে বেশি কিছু না, শুধু ভালো করে নিজের মতো করে বেঁচে থাকতে চাই। সেই ভালো বলতে খুব বেশি পশ লাইফ এমনটাও না, সবকিছু এভারেজ হলেও খুশি। কয়েকদিন খুব পরিশ্রম করলে সামনে সুখ আর সুখ এই হিসাব ভুলে, প্রতিটা মুহূর্ত নিজের মতো করে বেঁচে থাকতে চাই।

সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না... নাইবা আসুক! No matter what happens in life, I just want to living this life on my own terms... যে জীবন দোয়েলের... ফড়িঙের!

Carpe Diem! Cheers! <৩

*Sorry for this messy thoughts! GOD bless you'll! _

0

Let's stay in the Loop?

I'll send you updates on new blogs only. No spam!