Back to Blogs

শুভ জন্মদিন নেত্রী 🖤 🖤

28 Sep, 20234 MIN READ


বেলজিয়ামের ব্রাসেলস... সকাল তখন‌ও হয় নাই, তার আগেই একটা ফোন কলে মুহূর্তেই সব এলোমেলো হয়ে যাওয়া, এক রাতের হেরফেরে পুরো পরিবার হারায়ে বাকী পথের সঙ্গী হিসেবে পাওয়া একটামাত্র বোন... ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় খোঁজা, দিল্লির ডিফেন্স কলোনির একটি বাড়িতে নির্মম শরনার্থী জীবন, আর্থিক আর মানসিক চাপে ধুঁকতে ধুঁকতে বেঁচে থাকা... ছয় বছরের শরনার্থী জীবন শেষে ৮১-র ১৭ই মে দেশের বিমানে চড়ে বসা, তীব্র বর্ষনের মধ্যে ঢাকায় পা রাখা, "শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লক্ষ ভাই" এই স্লোগানে লাখো ভাইয়ের আকাশ কাঁপানো চিৎকার বৃষ্টি হয়ে ঢাকার রাস্তায় ঝরে পড়া, টুঙ্গিপাড়ায় জনকের কবরের পাশে বারবার সংজ্ঞা হারিয়ে জ্বরতপ্ত শরীরে ‘আমি কেন বেঁচে থাকলাম?’ এই প্রশ্নটার উত্তর খুঁজতে থাকা, প্রিয় স্বদেশ এর জন্য সবকিছুর উর্ধ্বে গিয়ে নিজের সর্বস্ব হারানোর পর‌ও ভয়ডরহীন ভাবে লড়ে যাওয়া, সাথে পাওয়া অসম্ভব নিঃস্বার্থ কিছু ভাই... কাতারে কাতারে বুলেট বোমাকে হাসিমুখে বুক পেতে নিয়ে যারা মৃত্যুবরণ করতে রাজি ছিলেন-আছেন-থাকবেন শুধু তাদের 'প্রিয় হাসু আপা'র জন্য; যার উদাহরণ ২৪শে জানুয়ারির লালদীঘি ময়দান, কিংবা ২১ শে আগষ্টে রাজধানীর গুলিস্তান... সেদিন মৃত্যুকে খুব কাছ থেকে দেখা; এরপর সব পেছনে ফেলে ঠকতে ঠকতে শেখা, ধুঁকতে ধুঁকতে শেখা, মরতে মরতে শেখা, মৃত্যুকে বারংবার তুঁড়ি মেরে রুপকথার ফিনিক্স পাখির মত বারংবার ফিরে ফিরে আসা; মাঝমাঠের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেও শেষ সেকেন্ড এ অদৃশ্য এক ক্যারিসম্যাটিক নেতৃত্বে পাশার দান উল্টে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া, এরপর প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট এক্সট্রা টাইম ভেবে ভয়ডরহীন খেলে যাওয়া, ডিবক্সের বাইরে থেকে সবাইকে পাশ কাটিয়ে 'এটাই শেষ শট' এই ভেবে গোলবারে নেওয়া শটে গোলের পর গোলে প্রতিপক্ষকে কুপোকাত করে সামনে এগিয়ে যাওয়া... এই সব আপনাকে দেখেই জানা-শেখা!

প্রিয় নেত্রী, সব হারানোর পরেও যে চিরঞ্জীব হয়ে বেঁচে থাকা যায়, তা আপনাকে দেখেই শেখা। আপনাতেই আমাদের সব পাওয়া, না-পাওয়া... আমাদের অভিযোগ, অনুযোগের শেষ আশ্রয়স্থল আপনি। আপনার পুরো পরিবারকে হত্যা করবার পর, সেই একই শক্তি যখন আপনাকেও শেষ করে দেয়ার জন্য গ্রেনেড ছুড়ে মেরেছে, ক্ষমতায় এসে কাউন্টারপার্টকে একই কায়দায় কাউন্টারে শেষ না করে বিচার চেয়েছেন এই দেশের জনগণের কাছে, ছাড় দিলেও ছেড়ে দেন নাই তাদের। জাতির জনকের খুনিদের বিচার কিংবা এই দেশের অস্তিত্বকে যারা অস্বীকার করেছে তাদের আইনী প্রক্রিয়ায় প্রকাশ্য বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে দেয়ার মতো সৎ সাহস একমাত্র আপনার মধ্যেই ছিলো। আপনার এই সাহসকে ভালোবাসি বলেই আপনি আমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর... আপনার চোখেই তীব্র আঘাতে বারংবার পিছিয়ে দিতে চাওয়া আহত এই দেশটারে পদ্মাসেতু কিংবা মেট্রোর ট্র্যাকে উড়তে শেখানোর চেষ্টাটা দেখি।

শুভ জন্মদিন আমাদের রুপকথার ফিনিক্স পাখি... বাংলাদেশ নামের বিশাল পরিবারটার, একান্ত আপন বড় আপা, হাসু আপা... আমার বাবা দাদাদের কাছে আপনি হাসু আপা। আমার এবং আমার সমসাময়িক সবার কাছেও আপনি হাসু আপা। দুই প্রজন্ম পিছনে ফেলে এসেও আপনার আর ম্যাডাম হওয়া হয়ে উঠে নি। আজও আপনি সবার প্রিয়... সেই শেখের বেটি। আমার কাছে আপনি মানেই অর্ধেকটা বঙ্গবন্ধু, আর অর্ধেকটা বাংলাদেশ...

১৯৮১ স্বদেশ প্রত্যাবর্তনের পর কর্মীরা বলেছিলেন -
"শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি লাখো ভাই"

সময় বদলেছে কিন্তু স্লোগান বদলায় নি আজও। আপনি বেচে থাকুন জন্ম থেকে জন্মান্তরে... আলোকচ্ছটায় উদ্ভাসিত করে যান এদেশের আপামর জনসাধারণের জীবন... বিজয় আসবেই একদিন 🌸

টেকনাফ থেকে তেতুলিয়া,
রুপসা থেকে পাথুরিয়া,
যোগ্য পিতার যোগ্য কন্যা,
নেত্রী আমার শেখ হাসিনা <৩

#OnceAgainSheikhHasina
#RoadToSmartBANGLADESH
#SmartBSL

0

Let's stay in the Loop?

I'll send you updates on new blogs only. No spam!