ইন্টারের রেজাল্ট আর তার পরবর্তী এডমিশান লাইফের ট্রমা কাটাইতে অনেকদিন লাগসে। সব আশা পূরণ হতে নেই, এই কথাটা মেনে নিতে অনেক কষ্ট হইসে। অনেক মানুষ খবর নেয় নাই, চাইলেই ফোন করে কথা বলতে পারতো, ম্যাসেজ দিতে পারতো দেয় নাই... আফসোস হতো একটা সময়, আফসোস একপাশে রেখে সব ছেড়েছুড়ে ভাবলাম academic career এ ফোকাসড হই, হওয়ার মতো যতো চেষ্টা করা যায় করসিলাম, দিনশেষে দেখলাম expectations meet করতে পারতেসিলাম না... রেজাল্টের গ্রাফটা নিম্নমুখী, মারা খেতে থাকলাম... বুঝতেসিলাম না কোথায় আসলে সমস্যা, এসব ভেবে প্রচন্ড লেভেলের হতাশ হইসি... টার্ম ফাইনাল দেওয়ার সাহস হারিয়ে ফেলসিলাম, ৫ টা ব্যাকলগের চারটাতে এক্সাম দিতে বসিই নাই... এরপর যাক এসব থেকে বাইর হইতে emotional attachment এ জড়ায়ে গেসি কেমনে কেমনে... সেখানেও ভুল করতে থাকলাম, যতোই চেষ্টা করতেসিলাম ক্লিক করাতে দেখলাম ক্লিক করতেসে না... বের হতেও পারতেসিলাম না, attachment যে একটা সিরিয়াস লেভেলের ব্যাপারস্যাপার... সেটা যখন বুঝে গেলাম, ধরে নিলাম আমারে দিয়া আসলে এটা হবে না... তাও emotional attachment ব্যাপারটা কষ্ট দিতে থাকলো, empowered feel করা আর Success হবার আগে হাতটা শক্ত করে ধরার মানুষ যে খুবই কম এই সমাজে সেটা টের পাইতে থাকলাম... সবকিছু যখন হারায়ে যাইতে বসলাম, বাদবাকি ছিলো রাজনীতি... স্লোগানে বাঁধা পড়ে যাওয়া... ক্যাম্পাসে প্রথমে এসে যারে নিয়ে স্বপ্ন দেখসিলাম সে ক্যাম্পাস ছাড়লো তার আরো বড় স্বপ্ন পূরণের জন্য... এখন তো প্যানেল পলিটিক্স, আরেকটা প্যানেলে যাইলাম... রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভাইয়ের পিছনে থেকে নেতাদের প্রটোকল দিলাম, যাস্ট নিজের স্বপ্নটা পূরণ হোক এই ভাবনায়... নিজের ভাইকে নেতা হিসেবে দেখে যেতে পারি যাতে, এই স্বপ্নে কতোরাত বিভোর হয়ে স্বপ্ন বুনেছি... ভাই নেতা হলে এই সমস্যা ওই সমস্যা সব শর্ট আউট করবো... প্যানেল পলিটিক্স বাদ দিয়া পলিসি পলিটিক্স করবো... আইডিওলোজি ছড়ায়ে দিবো সবার মাঝে, আরো কতো স্বপ্ন... দিনশেষে রাজনীতি যে লং রেসের ঘোড়া সেই রেস থেকে ছিটকে গেলাম, ভাই নেতা হয় নাই... বাংলাদেশের পলিটিক্যাল যে স্ট্রাকচার যেটাতে আমরা বিলং করতেসি সেটাতে এমপাওয়ারড ফিল করতে কয়েক রকম গেট পাস লাগে... সে গেটপাস হাতে আসে নাই, আরেকজন পেয়ে গেসে... জীবনের এতটুকু পর্যায়ে এসে আসলে বুঝে গেলাম লাক আসলে অনেক বড় একটা ফ্যাক্টর, এতো বড় যে যেটা আসলে আমার মতো ছোট মানুষের মাথায় ধরে নাই... এইটা জিরো হলে পুরা লাইফের গুণফল জিরো... সারারাত মাথায় ঘুরতেসিলো আসলে কিছুই কি ডিসার্ভ করি না, একআধটু ভালো হলেও তো হতে পারতো... এসব ট্রমা নিতে নিতে বার্ন আউট হয়ে গেসিলাম, সেটা থেকে বের হতে যা যা করসি সেসব আবার ক্লিক করে নাই... আরো বেশি বার্নড আউট... বার্নড আউট হবার পর একটা ব্যাপার বুঝলাম যে খারাপ সময়ের সবচেয়ে অড ব্যাপার হইলো আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না, ভালো থাকলে উল্টো অপরাধবোধ কাজ করে... আর তখন অস্তিত্বের অভাব বোধ হয়... নিজের ভালো লাগা, নিজের ভালো থাকা, নিজের শান্তি, আনন্দ, বেঁচে থাকার কারণগুলোকে টুকরো টুকরো করে জড়ো করে যেখানেই রাখসি সেখানেই স্রষ্ট্রা কেন জানিনা ভেঙ্গে দিসে... এই ব্যাপারটা যে কতোটা প্যাথেটিক, না পাওয়ার আক্ষেপে ভিজে আসা চোখ যে ক্যামনে ঝাপসা হয়ে যায় তা বলে বুঝানো যাবে না... সত্যি বলতে একটা বয়সের পরে জীবনের আন্ডারলাইং প্যাটার্নসমূহ, কন্সটেন্ট লুপ আর সেইম থিং রিপিটেশন আমাদের কাছে ধরা পড়তে থাকে... ক্রমেই বুঝে যাই সাফার করা মানেই এক্সিট করা, কিন্তু কখনোই বেটার একটা লাইফ আসলে রেপ্লিকেট যায় না নিজের লাইফে... যতো ইনভেস্টমেন্ট করসি যা কিছুতে সবকিছু ফেইল করসে, লস প্রজেক্ট এর মতো হয়ে গেলো... সত্যি বলতে জীবনে যা যা কিছুতে ব্যর্থ হওয়া সম্ভব, ভার্সিটি লাইফে বা গত কয়েক বছরে এক্সপেরিয়েন্স করে ফেলসি... এসবে হয়তো ইমোশনাল ইন্টিলিজেন্স বাড়সে কিন্তু হারিয়ে ফেলা বা না পাওয়ার কষ্ট তো আর রিভোক করা যাবে না... চোখে চোখ পড়লে, চোখ নামিয়ে নেওয়ার ব্যাপারটা ভাবতেও যে কেমন লাগে সেটা অন্তত বুঝানো যাবে না... সব শূন্য, ভীষণ শূন্য মনে হয়! ;'(
মাঝেমধ্যে খুব রাতে ইচ্ছে জাগে জীবনে একটু থেমে... মন থেকে একটা হাসি দিয়ে জীবনটাকে একটু ভালোবাসতে ইচ্ছে করে... আর বুকভর্তি নিশ্বাস নিয়ে আটকে থাকা সুতোটা ছিঁড়ে বলি... Relax, I don't deserve this shit... যতোবার স্বপ্ন দেখসি বলবো কথাটা ততোবার সম্ভব হয় নাই ব্যাপারটা... তবুও এইভাবে বাঁচিয়ে রাখার জন্য কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার প্রতি... মানুষগুলোর প্রতিও কৃতজ্ঞতা, যারা পাশে ছিলো...
দোয়া মে ইয়াদ রাখনা 🙏
Let's stay in the Loop?
I'll send you updates on new blogs only. No spam!