Back to Blogs

Happy New Year 🖤 🖤

30 Dec, 20213 MIN READ

৩ বছর আগের এই সময়টা অনেক খারাপ গেসিলো, আজকের এই অবস্থানে থাকবো যে সেটা মাথায়‌ও আসে নাই। তবে একটা বিশ্বাস সবসময়ই ছিলো, কিছু না কিছু একটা হয়ে যাবে। ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা ছিলো খুব, পরীক্ষা দিতে পারি নাই। আর এই না পারায় আসলে অনেক কিছুই হইসে। ইঞ্জিনিয়ারিং পড়তে পারার প্ল্যানটা... আমি যেহেতু বুঝে গেসিলাম প্ল্যানটা ক্লিক করবে না, তাও ক্লিক করতে পারার মতো যতোগুলো অয়ে ছিলো সবগুলাতে নক করসিলাম। এই নক করতে গিয়ে অনেক ভুল কাউন্টার করসি... প্রচন্ড লেভেলের হতাশ হ‌ইসি, সেই হতাশা কাটানোর রাস্তায় অনেক মানুষের সাথে ইন্টারেক্ট হ‌ইসে... নেটওয়ার্কিং হ‌ইসে। সব অয়ে বন্ধ হয়ে যাচ্ছে দেখেও বসে থাকি নাই। ফলে হ‌ইসে কি, ধৈর্যটা অনেক বাড়সে, পারসুয়েশন স্কিল বাড়সে। জীবনে অনেক কিছু থেকে রিজেক্টেড হ‌ইসি... খারাপ লাগসে, নিতে কষ্ট হ‌ইসে প্রথম প্রথম; মানায়ে নিতে নিতে একটা সময়ে এসে ইমোশনাল ইন্টিলিজেন্স বাড়সে।

এসব কিছু এখন জীবনে কাজে দিচ্ছে। ওই সময়টা যে একটা ব্লেসিং মোমেন্ট ছিলো সেটা চোখ বন্ধ করে স্বীকার করসি এবং অনেকরেই বলসি। তখন সময় পেয়ে... ব্যর্থ হয়ে অনেক চিন্তাভাবনা রিফাইড হ‌ইসে‌। একটা মেন্টাল সেটাপ করে নিতে পারসি যে যতো যাই করার অন্তত কাউরে ইমপ্রেস করার নাই। ফ্রেন্ডস, ফ্যামিলি, সোসাইটি, প্রেমিক অথবা প্রেমিকা... কাউরেই না। আর এটাই সম্ভবত ওই সময়ে শেখা পৃথিবীর সবচেয়ে রিলেক্সিং ব্যাপারগুলার একটা। আই অ্যাম এ লুজার, এখন যাই করি না কেন হারানোর কিছু নাই। উল্টো প্লাসে-মাইনাসে কিছু পেয়ে গেলেও পেয়ে যেতে পারি। এই ব্যাপারটা অনেক রিল্যাক্সিং একটা ভাইব দেয়। আরেকটা ব্যাপার শিখসি, মানুষের পাশে থাকার যতোগুলা সুযোগ আসবে সবগুলো একে একে গ্র্যাব করতে হবে... তারে ইমপ্রেস করার তো চিন্তা নাই, তবে তার কাছে একটা সফট জোন ক্রিয়েট হবে। আফটার ডেড লাইফে এটা ভালো কাজে দিবে। এসবের বাইরে জীবনে তো অনেক স্টেকহোল্ডার। এই যাত্রায় আক্ষরিক অর্থেই অনেক ধরনের মানুষ দেখেছি, চিনেছি। আর নিজেই নিজের একটা ফরম্যাট দাড়া করিয়েছি, কার সাথে কিভাবে চলতে হবে... চলতেসি!

ফাইট ক্লাব সিনেমায় সুন্দর একটা কথা আছে। লুজিং অল হোপস ইজ দ্য আলটিমেট ফ্রিডম। অর্থাৎ সবকিছু ছেড়ে দিয়ে তারপর আপনি যা অর্জন করেন সেটাই একেকটা দুর্দান্ত ব্যাপার। সুবীর নন্দীর গান আছে,
"আমি বৃষ্টির কাছ থেকে কাঁদতে শিখেছি,
আমায় আর কান্নার ভয় দেখিয়ে কোনো লাভ নেই..."
মানে হচ্ছে হেরে যাওয়ার ভয়টা কেটে গেছে। হেরে গেলে বা কিছু না‌ পেলে যে বসে থাকা যাবে না- সেটা শিখসি। মুভ অন করতে হবে।

২০২১ শেষ, ২০২২ শুরু... নতুন বছরে সবাই সব ভুলে নতুন ভাবে মুভ অন করুক, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা 🌸