Back to Blogs

ঈদ মুবারক 🖤 🖤

02 May, 20221 MIN READ

নাইন টেন এ পড়ার সময় অনেকগুলা ইচ্ছা ছিল। ভাবতাম, আরেকটু বড় হলে... পকেটে কিছু টাকা থাকলে পূরণ করা যাবে। ঈদে সালামি পাওয়ার অপেক্ষায় থাকতাম... শখ পূরণ করতে পারবো এই ভেবে। এই ব্যাপারগুলাতে অনেক এক্সাইটমেন্ট কাজ করতো। শখ করতে পারার সেই বয়সে নিজের পকেটে টাকা না থাকার মতো সবচেয়ে বড় টার্ন অফ কাটায়ে ধৈর্য্য ধরতে শিখছিলাম। তারপর, বড় হ‌ইসি। সারামাস বিরক্তির মধ্যে থাকার পরও পকেটে কিছু টাকা-পয়সা আসে... কিন্তু শখ পূরণ করতে চাওয়ার সেই এক্সাইটমেন্টটা আর থাকে না, ইচ্ছেই তো হয় না।

দিনগুলা সুন্দর ছিল। ইচ্ছা ছিল, সামর্থ্য ছিল না। পূরণ না হওয়া ইচ্ছার ব্যাপারে একধরনের রোমান্টিসিজম আছে আমাদের। খুব করে চাই, পেন্ডুলামের মতো আশাবাদী আর হতাশাগ্রস্তের মধ্যে এটা অসীম গতিতে টিকটক টিকটক করতে থাকা এই অনিশ্চিত জীবনে... সেই না পাওয়া ইচ্ছের মত সুন্দর একটা ঈদ আসুক সবার জীবনে... সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক ♡

0

Let's stay in the Loop?

I'll send you updates on new blogs only. No spam!