Back to Blogs

15th August! 📝

15 Aug, 20232 MIN READ


পনেরো আগস্ট শুধু একটা মানুষকে, তার পরিবারকে শেষ করে দেয় নাই, পুরা একটা জাতিকে শেষ করে দিতে চেয়েছিলো। কিন্তু পারে নাই; কিছু মানুষ 'জীবন' বাজিতে রেখে জুয়া খেলেছিলো। সেই খেলায় কে জিতসে, সেইটা আজকের বাংলাদেশ খুব ভালো করেই জানে!

নিজের বাপ-মা, ভাই সহ পুরো একটা পরিবারকে এক মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলার পরের অনুভূতিটা কেমন, সেইটা ধারণ করার ক্ষমতা আমার নাই; তারপরও মাঝেমধ্যে ভাবি, নিজের ভেতরে কতোশত অভিমান, আক্ষেপ আর অভিযোগ নিয়ে এই দেশটারে চালায়ে যাচ্ছেন, তা নেত্রী ছাড়া কেউ জানে না!

তার বাপ- গণমানুষের নেতা শেখ সাহেব হারায়ে গেসে আমাদের থেকে, কিন্তু তার ইচ্ছেগুলা থেকে গেসে। সেইগুলা পূর্ণতা পাক তার হাত ধরে; যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই বাংলাদেশ একদিন হবেই; হতেই হবে! ইনশাআল্লাহ! ♡

যতদূর যাও পাখি, দেখা হবে ফের,
স্বাধীন এই আকাশটা শেখ মুজিবের.....

শোকাবহ আগস্ট এ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা 💛

0

Let's stay in the Loop?

I'll send you updates on new blogs only. No spam!