Back to Blogs

Admission Timeline! 🖤 🖤

21 Oct, 20213 MIN READ

Admission টাইমলাইন এমন একটা সময়... সবার এক্সাম ভালো হয়, বন্ধুদের পজিশন আসে; শুধু নিজেরটাই আসে নাহ, কেন আসে না সেটাও বুঝা যায় না। প্ল্যানটা ক্লিক করে না, শেষমেশ হতাশ হয়ে পড়া। আমাদের কালচারটাই আসলে এমন... নিজেকে প্রুফ করে দেখানোর জন্য দৌড়াতে থাকা। ব্যাপারটা এমন সৃষ্টিকর্তা সবাইরে একটা সুযোগ দেন, কেউ সেটা ধরতে পারে কেউ পারে না‌। যারা ধরতে পারে তারা সোশ্যালি এক্সেপ্টেড আর যারা পারে না তারা আন‌এক্সেপ্টেড। এই এচিভমেন্ট-গোল সব মানুষের থেকে এপ্রুভাল নেওয়ার জন্য, সোশ্যালি এক্সেপ্টেড হওয়ার জন্য... এর বেশি কিছুই না। ভালো থাকতে হলে লাইফের ট্রাঞ্জিশন পিরিয়ডগুলায় এইরকম মিডিওকর হ‌ওয়া যাবে না। জ্যাক মা বলসিলো, 'Everybody should get used to be failed but not get used to be accepted by others.' অর্থাৎ ব্যর্থ হ‌ওয়া শিখতে হবে, কারো জন্য বেঁচে থাকার চেষ্টা করা থেকে সরে আসতে হবে। সবার আগে জীবনে থামতে শিখতে হবে... এডমিশন সেশন থেকেও আরো কঠিন সময় জীবনে আসবে, সারাজীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করা মানুষটা হয়তোবা পাশে থাকবে না। লাইফ ট্রাঞ্জিশন না হয়ে ল্যামিনার ফ্লো হইলে ভালো হ‌ইতো এইটা মনে হ‌ইতে পারে। তখন থেমে গিয়ে নিজের সর্বোচ্চটা দিয়ে রিস্টার্ট নিতে হবে। 'এই জিনিসটা অথবা অমুক মানুষটারে ছাড়া ভালো থাকতে পারবো না' এইটারে "আচ্ছা যাক, ধরে রাখার বা পাওয়ার চেষ্টা করেছিলাম তো; ব্যাপার না, হয় এরকম... হয়‌ই" বলে ডিবাগ করে নিতে হবে। স্টিভ জবস বলে গেসিলো, “You can't connect the dots looking forward; you can only connect them looking backwards. So you have to trust that the dots will somehow connect in your future.” তাই নিজেকে কন্টিনিয়াসলি পুশ করে যেতে যেতে হবে... সামনে এগিয়ে ডটগুলা কানেক্ট করার ট্রাই করতে থাকতে হবে। এই এডমিশন টেস্ট ও এর পরবর্তী জীবনের সফলতা ব্যর্থতার ডটগুলো একটা আরেকটার সাথে খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে নিজেকে এমন একটা জায়গায় নিয়ে দাঁড় করাবে তখন জীবনের ওই অবস্থানে থেকে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা ছাড়া কিছু চাওয়ার থাকবে না। সেই সময়ের জন্য অপেক্ষা করে যেতে হবে, বাউন্ডারি ক্রস করার সাহস দেখাতে হবে... ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে গেলে একদিন প্ল্যানটা ক্লিক করে বসবে। সবার জন্য শুভকামনা...<৩

0

Let's stay in the Loop?

I'll send you updates on new blogs only. No spam!